
শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির হয়ে আছে ঢাকা ডেন্টাল কলেজ। বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম বেপারীকে ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনের সকল কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ভেতর থেকে তালা বন্ধ করে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন।


