মিথুনকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন ইমরুল। একপাশ আগলে রাখা ইমরুলকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন মোঃ মিথুন রানের চাকা সচল রেখে। এর মাঝে সিকান্দার রাজার এক ওভারে পরপর দুটো ৬ মারেন মিথুন। ৪০ বলে ৩৭ রান করা মিথুন কে টেইলর এর ক্যাচ বানানো জারভিস মাহমুদুল্লাহকেও ০ রানে টেইলর এর তালুবন্দী করেন।
জোড়া আঘাতের ক্ষত শুকানোর পূর্বেই মেহেদী মিরাজকেও টেইলর এর হাতে তালুবন্দী করেন , জারভিস।
টসে জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ দল ইমরুল-লিটনের ওপেনিং জুটিতে কিছুটা ধীরগতিতেই শুরু করে। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ১৪ বলে চার রান করে চাতারার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। একই ওভারে শুন্য রানে অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বীকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ কে চাপে ফেলে দেয় জিম্বাবুয়ে।
মুশফিকে ক্রিজে এসে ইমরুল কে নিয়ে সাময়িক বিপর্যয় টা কিছুটা সামলে নেন। ৪৯ রানের একটা জুটি গড়ে দলকে সামনে এগিয়ে নিতে থাকেন এইদুজন। তবে এরপরই জিম্বাবুইয়ান লেগি মাভুতার গুগুলিতে ব্রেন্ডন টেলর এর ক্যাচ আউট এর শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৯ রান ৬ উইকেট হারিয়ে। ক্রিজে আছেন মোঃ সাইফুদ্দিন(০) ও ইমরুল কায়েস ( ৭৪)।
বাঙালীয়ানা/এইচকে
