মঈলবার, ২৩ অক্টোবর রাতে সংসদে নিজের দেয়া বক্তব্যকে শেষ বক্তব্য উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিদায় নিয়েছেন সবার কাছ থেকে। আবেগাপ্লুত বক্তব্যে আর নির্বাচন করবেন না এ কথাও জানান তিনি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। এ জন্য এটা আমার শেষ বক্তৃতা।’
বক্তব্য দেয়ার সময় তাকে অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। এসময় নিজের সফলতার পেছনে দেশবাসীর অবদান রয়েছে বলে মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উৎসাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরু দায়িত্ব, তা আর পালন করছি না।
বাঙালীয়ানা/এমএইচ