‘উপবন এক্সপ্রেস’ সেতু ভেঙে খালে: নিহত ৭

Comments

মৌলভিবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকায় আসার পথে ‘উপবন এক্সপ্রেস’ এর ৫টি লাইনচ্যুত হয়েছে। সোমবার, ২৪ জুন, ২০১৯, এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বলছে দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭। ২ শতাধিক যাত্রী হতাহতের খবর পাওয়া গেছে, যারা মৌলভিবাজারসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেছেন।

তবে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ৩ জন নারী ও ২ জন পুরুষের মৃত্যু নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের বাসিন্দা বারি মিয়ার স্ত্রী মনোয়ারা পারভীন (৪৫) ও জালালপুরের দক্ষিণ সুরমা থানার আব্দুল্লাহপুর গ্রামের ফাহমিদা ইয়াসমিন ইভা।

সিলেট আখাউড়া রেলপথের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ঢাকগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন বরমচার স্টেশন অতিক্রম করে কুলাউড়া আসার পথে রেলপথের একটি কালভার্ট ভেঙে পেছনের কয়েকটি যাত্রীবাহী বগি খালে পড়ে যায়। এ ঘটনায় বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শমশেরনগর স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় পুরো তথ্য এখনই জানানো না গেলেও বেশ কয়েকজন যাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আহতদের কুলাউড়া, মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা চেয়ারম্যান আছেন।

কুলাউড়া থানার ওসি জানিয়েছেন, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ওসি বলেন, চারটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সড়াইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ স্থাপনের কাজ চলায় ঢাকা-সিলেট বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে ট্রেনের উপর চাপ এখন বেশি। অতিরিক্ত যাত্রীর কারণেই ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয় বলে ওই ট্রেনটির যাত্রীদের ধারণা।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.