উবার তাদের আয়ের হিসবা প্রদান করেছে এই অর্থবছরের প্রথম ছয় মাসের যার পরিমান ২৮০ কোটি ডলার কিন্তু সেখানেও প্রতিষ্ঠানের ক্ষতির পরিমান ৮৯.১ কোটি ডলার। সম্প্রতি বিখ্যাত আর্থিক সেবাদানকারি প্রতিষ্ঠান ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যাওয়ার কারণে এই ক্ষতির মুখে পড়েছে উবার।

ছবিসুত্র ইন্টারনেট
প্রতিষ্ঠান প্রধান দারা খোসরোশাহি এক প্রেস ব্রিফিং বলেন, ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে শেয়ার বাজারে নাম লেখানোর পরিকল্পনা করছে উবার। কিন্তু প্রতিষ্ঠানের মোটা অঙ্কে অর্থ হারানোর অভ্যাসের কারণে তা জটিল বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।আগের বছর প্রতিষ্ঠানটির মোট ক্ষতি হয়েছে সাড়ে চারশ’ কোটি মার্কিন ডলার। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এযাবৎ ১১০০ কোটি ডলার ক্ষতি হয়েছে উবারের। এরপরও ৭৩০ কোটি ডলার নগদ অর্থ রয়েছে প্রতিষ্ঠানটির।
