এক.

এরিখ প্রিবক (Erich Priebke)-ছিলো জার্মান নাৎসি বাহিনীর ক্যাপ্টেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাড়ে তিনশ লোককে ধরে একটা পাহাড়ি এলাকায় একদিনে হত্যা করে ফেলে এই লোক। এরপর কেটে যায় অনেকগুলো দিন। ঘটনার পঞ্চাশ বছর পর ১৯৯৪ সালে ব্যাটার মনে হইল বহুদিন হইসে- এবার মুখ খোলা যায়। তারপর বিবিসির সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে সবকিছু বলে দিলো গর্ব ভরে। তারপর আর কি। পাবলিক ক্ষেপে গেলো। একে তো রাজাকার তার উপর স্বীকারোক্তি দেয়, নিজের অপরাধ জায়েজ করতে চায়! জনতা কি এত সহজে ভোলে?

আমাদের কাদের মোল্লা কেইস আরকি- যাবজ্জীবনে পাবলিক যত না ক্ষিপ্ত ছিল তার চেয়ে বেশি ক্ষিপ্ত ছিল দুই আঙ্গুল তুইলা ভি দেখানোতে। যাই হোক গণহত্যার দায়ে ইতালির মানুষজন তার বিচারের দাবি ওঠায়।
ইতালি সরকার আর্জেন্টিনার কাছে প্রিবককে ফেরত চায়। জনতার চাপে আর্জেন্টিনা থেকে প্রিবককে ইতালি ফেরত আনা হয় ১৯৯৫ সনের মার্চ মাসে। তারপর শুরু হয় বিচার। সেই বিচারে তার যাবত জীবন কারাদণ্ড হয়। তবে মূল ব্যাপার সেটাও না, ব্যাপার হচ্ছে ২০১৩ সালে ১০০ বছর বয়সে জেলখানায় ক্যাপ্টেন এরিখ প্রিবরের মৃত্যু হয়। মৃত্যুর পর তার লাশ ইতালির মাটিতে রাখতে দেয়নি সে দেশের মানুষ। গণ-আন্দোলনের মুখে তাকে আর্জেন্টিনা পাঠিয়ে দেয়ার চেষ্টা করা হয়; তারাও লাশ নিতে রিফিউজ করে। সেই যুদ্ধাপরাধীর লাশ কিছুদিন পড়ে ছিলো মর্গে, কেউ কেউ বলছিলো তাকে পুড়িয়ে ছাই এমন জায়গায় ফেলা হোক কেউ যাতে জানতে না পারে।
শেষমেষ তার পরিবার সংবাদ সম্মেলন করে বলে- প্রিবকের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না…
দুই.

সাইদীকে সনাক্ত করে সাক্ষী দেয়ার অপরাধে-রাষ্ট্রপক্ষের সাক্ষী গোলাম মোস্তফাকে ঘরের সিঁধ কেটে কুপিয়ে হত্যা করা হয়েছিলো। গোলাম মোস্তফার স্ত্রী স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়।
গোলাম মোস্তফা ছিলেন বিশবালী হত্যা মামলায় আট নাম্বার সাক্ষী। আদালতে উপস্থিত থেকে আসামী সাইদীকে সনাক্ত করেন তিনি এবং একই সাথে এই হত্যা মামলা সাইদী জড়িত থাকার পক্ষেও সাক্ষ্য দেন তিনি। সেই বিশাবালী হত্যা মামলায়ই সাইদীর মৃত্যুদণ্ড দিয়েছিলো নিম্ন-আদালত।
সবকিছু বাদ দিয়ে একটু ঘুরে আসি নিহত গোলাম মোস্তফার পরিবারের কাছ থেকে। মোস্তফা ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি, তাঁকে হত্যার পর তিন মেয়ে ও দুই ছেলে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাঁর স্ত্রীর। কেউ তাঁদের পাশে নেই। গোলাম মোস্তফার মৃত্যুর পর তাঁর ছোট ছেলে হাফিজুল বাজারে একটা ছোট চায়ের দোকান দেয়। এখনো নিয়মিত হত্যার হুমকি দেয়া হচ্ছে তাকে। রায়ের আগের দিন পুলিশের হেফাজতে রাখা হয়েছিলো হাফিজুলকে।
গোলাম মোস্তফা মারা যাবার পর পাড়েরহাট বন্দরে ছোট চায়ের দোকানের আয়েই কোনো রকমে সংসার চলছে। কিন্তু রায়ের পরবর্তী সহিংসতার আশংকায় কয়েকদিন সেই চায়ের দোকান বন্ধ থাকায় তাঁদের খাবারের বন্দবোস্ত হয়নি।

আজ রাতও এই পরিবারটির হয়তো ভাত জুটবে না। কেন জানি না এই লেখাটা লিখতে লিখতে চোখে পানি এসে যায়, আর আমাদের ট্রাইব্যুনালে জবানবন্দী দিতে এসে সাক্ষীরা একে একে মরে যায়। সাক্ষী দেয়ার অপরাধে খুন হওয়া সাক্ষ্যদাতার পুত্রটিও মৃত্যুর হুলিয়া নিয়ে ঘুরে বেড়ায়। মৃত সাক্ষীর পরিবার অভুক্ত-অর্ধভুক্ত থাকে দিনের পর দিন। আর সাইদীদের জন্য প্রতিদিন হরেক রকম খাবার। মণ্ডা মিঠাই, মধু আর অলিভ ওয়েল…
এমনই কি হবার কথা ছিল…?