খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Comments

যশোরের নওয়াপাড়ায় ট্রেনের ইঞ্জিনে পাথরবাহী ট্রাকের ধাক্কায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

২৩ অক্টোবর, ২০১৮ সকাল ৯টার দিকে নওয়াপাড়ার একটি অবৈধ ক্রসিংয়ে (আনম্যান) এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের মধ্যে ট্রাক ঢুকে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। উদ্ধারকাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

কাজ শেষ হয়ে গেলে রেল চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খুলনা রেলওয়ে স্টেশন সূত্র জানায়,  ২৩ অক্টোবর, ২০১৮ সকালে খুলনা থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। চালক ছিলেন সৈয়দ মো. সিদ্দিক। ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ামাত্রই নওয়াপাড়া ইয়ার্ড এলাকায় পৌঁছালে একটি অবৈধ ক্রসিং অতিক্রমকালে পাথরবাহী ট্রাক ট্রেনের ইঞ্জিনে আঘাত করে। এতে ইঞ্জিন বিকল হয়ে যায়।

খুলনা রেলওয়ে স্টেশনের ট্রেন এক্সামিনার মো. বাইতুল ইসলাম জানান,’ ট্রেন চলাচল করতে না পারায় রূপসা এবং চিত্রা এক্সপ্রেস খুলনার দৌলতপুরে অবস্থান করছে। এছাড়া দেশের অন্য স্থান থেকেও খুলনায় ট্রেন আসতে পারছে না। খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।’

বাঙালীয়ানা/এইচকে

মন্তব্য করুন (Comments)

comments

Share.