গাজীপুরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিউলি আক্তার (২৮) নামে একজন গারমেন্ট কর্মী বাস চাপায় নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় কাজ শেষে বাড়ি ফিরতে হয়তো রাস্তা পার হচ্ছিলেন শিউলি। এ সময় অপর একটি গারমেন্ট এর কর্মীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিউলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি। নিহত শিউলি বিকন গারমেন্টের কর্মী। এ সময় বিক্ষুব্ধ গারমেন্ট কর্মীরা মহাসড়ক অবরোধ করে। এবং ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান ঘটনার বর্ণনা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।
বাঙালীয়ানা/জেএইচ
