চ্যাপ্টার ফাইভ: কেমন হবে আজকের দল

Comments

বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে বেশ খোশ মেজাজে ছিলো বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হাড্ডাহাড্ডি ম্যাচে এলো পরাজয়। ইংল্যান্ডের সাথে হারের ক্ষত আরোও জ্বলে উঠেছিলো শ্রীলংকা ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায়। সব ভুলে হয়তো বাংলাদেশ দল পরিকল্পনা করছে উইন্ডিজ জয় করার।

বৃষ্টিটা খুব ভুগিয়েছে এবারের বিশ্বকাপকে। বাংলাদেশ দলও বৃষ্টির ভুক্তোভুগি। যদিও স্থানীয় আবহাওয়া রিপোর্ট বলছে বৃষ্টির বাগড়ায় পড়ার চান্সটা কম। তবুও ব্রিটিশ রাজ্যে এই মৌসুমে বৃষ্টি হবে না এই ভরসা করা যায় না। তবে, বৃষ্টি হলে যে বড় ক্ষতিটা বাংলাদেশকেই গুনতে হবে তা বলাই যায় যেখানে উইন্ডিজ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

একাদশ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এই ম্যাচে। তামিমের ব্যাটে বলে না হওয়া। মিঠুনের ভালো ইনিংস না খেলতে পারা। মুশফিক-সাকিবের ছোট খাটো চোট। মাশরাফির বোলিংয়ে আশার প্রতিফলন না ঘটা। মুস্তাফিজও আছেন সমালোচকদের কলমের নিচে। গত দুই ম্যাচ (শ্রীলংকা ম্যাচ বাদে) এমন অনেক কথাই এসেছে। তবে এসবের বাইরে আছে ভালো খবরও।

সাকিব খেলতে পারবেন পুরোপুরি ঠিক অবস্থাতেই। মুশফিকের চোটও খুব গুরুতর নয়। তামিম কনফিডেন্ট। টপ অর্ডারে উইন্ডিজ লাইনআপকে তছনছ করে দিতে তামিমকে সঙ্গ দেবেন সৌম্য। ওয়ান ডাউনে সাকিব আছেন সেরা ছন্দে। তাই এই নিয়ে কারোও তেমন মাথাব্যাথা নেই। কারণ সাকিব তার গুরুত্বটা বোঝেন। পরে থাকবেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। কিছুটা শঙ্কা আছে মিথুনকে নিয়ে। হয়তো তার জায়গায় দেখা যেতে পারে দলের আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। তবে সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার কেমন হতে পারে তা বোঝা যাবে দল যখন ব্যাট হাতে মাঠে নামবে তখন।

ছোট মাঠে উইন্ডিজ খুব ভালো স্পিন খেলতে পারে। সেক্ষেত্রে দল দুই স্পিনার নিয়ে খেলবে কিনা তা জানা যায়নি। যদি দল শুধুমাত্র সাকিবে ভরসা রাখে তবে কপাল পুড়তে পারে মিরাজের। তার জায়গায় খেলতে পারেন পেসার রুবেল হোসেন। সেক্ষেত্রে দল খেলবে ৪ পেসার নিয়ে। মাশরাফি-মুস্তাফিজ দলে অটোচয়েজ। শেষের দিকের ব্যাটিংয়ে সাইফুদ্দীন যে কতটা জরুরী তা ইতোমধ্যেই তিনি বুঝিয়েছেন। আর শেষের দিকে ঝড়ো রান তুলতে পারদর্শিতা দেখিয়েছেন মোসাদ্দেকও। তবে উইন্ডিজের পাওয়ার হিট ব্যাটিং দিয়ে মোকাবিলা করতে হলে দলে জায়গা পেতে পারেন সাব্বিরও।

দল কেমন হবে তা বোঝা যাবে টসের পরেই। তবে এখান থেকে আজকের ম্যাচে জয় ছাড়া যে কোনো বিকল্প নেই অন্তত এইটুকু আমরা বুঝতে পারি।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.