বুধবার, ১৯ জুন, ২০১৯, নিউজিল্যান্ডের কাছে হারার পর থেকে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ বললেই চলে। গত তিন ম্যাচে ভাল বল করলেও তারা পর্যাপ্ত রান তুলতে পারেনি। তবে এই বছরের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছিল তারা। রবিবার সে রকম কিছুই করে দেখাতেই হবে ফাফ ডু’প্লেসির দলকে।ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর ইংল্যান্ডকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল পাকিস্তান। ব্যাটিং-ব্যর্থতার জন্য তারপর অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারে তারা। আর ভারতের বিরুদ্ধে তাদের আদৌ জয়ের খিদে ছিল বলেই মনে হয়নি; ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অসহায় আত্মসমর্পণ করেছিল তারা।
এখনও অবধি প্রত্যেকটা ম্যাচে দারুণ বল করলেও সতীর্থদের থেকে বিশেষ সাহায্য পাননি মোহাম্মদ আমির। ইংল্যান্ড ম্যাচ বাদ দিলে ব্যাটসম্যানরাও কিছু করে দেখাতে পারেননি টুর্নামেন্টে। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ শোয়েব মালিকের বদলে রবিবার হয়ত খেলতে পারেন হরিস সোহেল।
বারবার ঝলসে উঠলেও এই টুর্নামেন্টে বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে বাবর আজমের ব্যাট। ইংল্যান্ড ম্যাচে ঝকঝকে ৬৩ করেছিলেন। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী আক্রমণের সামনে দায়িত্ব নিতেই হবে তাকে।
এদিকে লন্ডনে এদিন কখনও রোদ থাকবে, কখনও মেঘ। আর্দ্রতার পরিমাণও বাড়বে-কমবে সারাদিন ধরে। এখানে ওয়ান-ডে ম্যাচ শেষ হয়েছিল গত জুলাইয়ে। সেদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে ফায়দা তুলেছিলেন স্পিনাররা। শুকনো পিচে আবার সেটাই হওয়ার সম্ভাবনা।
বাঙালীয়ানা/জেএইচ