ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানকে দুদকের তলব

Comments

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও চীফ এক্সিকিউটিভ অফিসার লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮, দুদকের এক নোটিসে তাকে আগামী বৃহস্পতিবার, ১৮ অক্টোবর দুদকের কার্যালয়ে তলব করা হয়। নোটিসটি সাক্ষর করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে, টান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাদের গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুত বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকা এবং অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন দেশে অর্থপাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে আগামী ১৮ অক্টোবর, সকাল ১০টায় লতিফুর রহমানকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপিসহ দুদকের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে নোটিশে।

প্রসঙ্গত, ইলেক্ট্রনিক্স পণ্যসহ অন্যান্য আরও অনেক প্রতিষ্ঠান নিয়ে গঠিত ট্রান্সকম গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো ট্রান্সকম ফুড লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক লিমিটেড, ট্রান্সকম কাস্টমার প্রোডাক্টস লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড, টি হোল্ডিং লিমিটেড, রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড, ট্রান্সক্র্যাফট লিমিটেড, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রমুখ।

বাঙালীয়ানা/এএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.