এ অভিযোগ আমলে নিয়ে আরএনআই সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ রাখার নির্দেশ দেয়। এ নির্দেশ অমান্য করলে সংবাদপত্রের পরিচালন কমিটির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
জানা যায় যে আরএনআই’র এ নির্দেশের পরিপ্রেক্ষিতে সোমবার, ২ অক্টোবর, ২০১৮ দুপুরে পত্রিকার পরিচালক মণ্ডলী এক সংবাদ সম্মেলন আহ্বান করে। সংবাদ সম্মেলনে ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ‘ডেইলি দেশের কথা’ পত্রিকার সাবেক সম্পাদক-প্রকাশক এবং পত্রিকার বর্তমান পরিচালক মণ্ডলীর সদস্য গৌতম দাস অভিযোগ করে বলেন যে, ‘সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পত্রিকাটি বন্ধ করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন যে, ‘সম্পূর্ণ বেআইনিভাবে পশ্চিম জেলার বর্তমান জেলা শাসক সন্দিপ মহাত্ম এ কাজ করিয়েছেন।’ তিনি রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির চাপের মুখে এমনটি করেছেন বলে অভিযোগ করা হয়।
গৌতম দাস আরো অভিযোগ করেন যে, ‘এ বছরের ৩ মার্চ বিজেপি ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার পর ৪ মার্চ থেকে ‘ডেইলি দেশের কথা’ বন্ধ করার চক্রান্ত করে আসছে। শাসক দলের কর্মীরা পত্রিকার পাঠক, হকার, এজেন্ট এমনকি পরিবহনের কাজে যুক্ত লোকদের নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিলো। এর জেরে এ পত্রিকার সঙ্গে জড়িত প্রায় ১০০০ হাজারের বেশি মানুষের কর্ম সংস্থানে প্রভাব পড়েছে। প্রত্রিকার ৪৮ হাজার কপি ছাপা কমে গিয়েছিলো। আর বন্ধ হয়ে যাওয়ায় সরাসরি ২০০ জন মানুষের কর্ম সংস্থা অনিশ্চিত হয়ে পড়েছে।’ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন যে, ‘তারা এর বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেবেন।’ তবে তারা আদালতে মামলা করার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। ‘
বাঙালীয়ানা/এইচকে/এসএল