তাইওয়ানে আঘাত হানবে সুপার টাইফুন ‘ট্রামি’

Comments

তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ‘ট্রামি’। চলতি বছরে তাইওয়ানের আঘাত হানা ঝড়ের ভিতর এটি সবচেয়ে শক্তিশালী। এই সপ্তাহের শেষেরদিকে এটি টাইওয়ানে আঘাত হানবে।

সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮, পশ্চিম প্রশান্ত মহাসাগরে ফিলিপাইনের নিকটবর্তী অঞ্চলে অবস্থানকারী টাইফুন ট্রামি আরও শক্তিশালী হচ্ছে এবং আজ বিকালের মধ্যে এটি সুপার টাইফুনের আকার নিতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। ধারণা করা হচ্ছে, ক্যাটাগরি ৪ অথবা ৫ মাত্রার হারিকেনের সমতুল্য টাইফুন ট্রামি ঘন্টায় ২৭০ কিলোমিটার গতির ঝড়ো বাতাস সহ আগামী শুক্র অথবা শনিবার তাইওয়ানে আঘাত হানবে(সূত্র: সিএনএন)।

সিএনএন এর আবহাওয়াবিদ মাইকেল গাই এর মতে, টাইফুন ট্রামি ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে এবং আজ বিকেলের মধ্যে তা সুপার টাইফুনের আকার নিবে। তিনি আরও বলেন, ‘ টাইফুনটি পশ্চিম ও উত্তরপশ্চিমে ধাবিত হয়ে বাঁক নিয়ে উত্তরদিকে ধাবিত হতে পারে। যদিও দূরে অবস্থান করায় এটির গতিপথ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায় নি।’

আরও পড়ুন: ফিলিপাইনে আঘাত হেনেছে ম্যাংখুট

বর্তমান পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি উত্তর এবং মধ্য তাইওয়ানে আঘাত করবে। এছাড়াও এটি জাপানের রুয়ুকু দ্বীপে আঘাত হানবে। যদিও মাইকেলের মতে, টাইফুনটি উত্তর তাইওয়ানে আঘাত করার আগে তুলনামূলকভাবে দুর্বল হয়ে যেতে পারে।

উল্লেখ্য, পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে সুপার টাইফুন মাংখুটের আঘাতের মাত্র এক সপ্তাহের ভিতর টাইফুন ট্রামি সৃষ্টি হয়েছে। টাইফুন মাংখুট ফিলিপাইনের উত্তরাংশ, হংকং এবং উত্তর চীনে শক্তিশালী আঘাত হানে। এর ফলে ফিলিপাইনেই ১০০ জনেরও বেশি মানুষ মারা যায়। এর ফলে হংকং এবং চীনও ব্যপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

বাঙালীয়ানা/এএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.