তামিমের প্রথম ম্যাচ সংশয়ে

Comments

বাংলাদেশ দলের ব্যাটিংয়ে সবচেয়ে ধারালো অস্ত্র তামিম ইকবাল খানের ব্যাট। তবে অনুশীলনের সময় বাম হাতের কুনুইয়ে চোট পাওয়াও সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচে তামিমের খেলা কিছুটা সংশয়ে।

শুক্রবার, ৩১ মে, নেটে ব্যাট করার সময় চোট পান তামিম। তারপর দ্রুতই মাঠ ত্যাগ করেন তিনি। সেই সময় তামিমের সাথে ছিলেন দলের ফিজিও থিয়ান চন্দ্রমোহন।

তামিমের এই চোট পাওয়া নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন ইংল্যান্ডে দলের সাথে অবস্থান করা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। রাবিদ জানান, ‘প্রাথমিকভাবে তামিমের হাতে এক্স-রে করা হয়েছে। তাতে কোনো ফাটল ধরা পড়েনি। শনিবার আরও কিছু পরীক্ষা করতে দেওয়া হবে। এরপরই জানা যাবে রোবরার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম খেলতে পারবেন কি-না।’

তামিম ছাড়াও ইনজুরি আতঙ্কে আছেন সাইফুদ্দীন। প্রথম ম্যাচে খেলতে হলে তাকে নিতে হবে পেইন কিলার। তাছাড়া মাশরাফি, মুস্তাফিজ ও মাহমুদুল্লাহও আছেন ইনজুরিতে। ঘাড়ের ব্যথার কারণে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল করেননি মাহমুদুল্লাহ। পুরো বিশ্বকাপেও তার বল করা নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া, সাকিব আল হাসান ও রুবেল হোসেনও পুরোপুরি ফিট নন বলে জানা গিয়েছে।

বাঙালীয়ানা/জেএইচ

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.