ত্রিদেশীয় সিরিজ: আয়ারল্যান্ড হারলো ৬ উইকেটে

Comments

আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক আয়ারল্যান্ড। এতে করে সিরিজের ফাইনালের আগে ভালো প্রস্তুতি সারলো টিম টাইগার।

টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিং এ পাঠায় আয়ারল্যান্ড। তৃতীয় ওভারেই রুবেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন আয়ারল্যান্ডের ওপেনার ম্যাককালাম। দলীয় রান ৫০ পার করলে ওয়ানডাউনে নামা বালবারনিকে ফেরা গত ম্যাচে অভিষিক্ত আবু জায়েদ রাহী। তারপর একটা দারুণ জুটিতে দলকে ম্যাচে ফেরান ওপেনার স্টারলিং ও অধিনায়ক পোরটালফিল্ড। সেঞ্চুরী তুলে নেন স্টারলিং। কিন্তু সেঞ্চুরীর আশা জাগিয়েও শেষে রাহীর বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। তারপর আর কেউ দাঁড়াতে না পারায় আয়ারল্যান্ড তিনশ’র কোটা পার হতে পারেনি। স্টারলিং করেন ১৩০ রান। আবু জায়েদ চৌধুরী রাহী সংগ্রহ করেন ৫ উইকেট।

সাকিব ৭৫জবাবে, ব্যাট হাতে তামিমের সঙ্গী সৌম্যের বদলে নামেন লিটন দাস। আর সিরিজে প্রথমবার মাঠে নেমে লিটনও তামিমকে দেন দারুণ সঙ্গ। শতরানের জুটিতে তামিমের অবদান সাবলীল এক পঞ্চাশের ইনিংস। সেই সাথে লিটনও তুলে নিয়েছেন ফিফটি। তাছাড়া বাংলাদেশ ইনিংসের সবচেয়ে বেশি রান। তামিম আউট হয়ে ফিরলে সাকিবের সাথে জুটি গড়েন লিটন। ৪৩ রানের জুটিতে সঙ্গ দিয়ে ৭৬ রানে ফেরেন লিটন। সাকিব ফিফটি তুলে ফেরেন রিটায়ার্ড হার্ট হয়ে। তার বদলে মোসাদ্দেক নামার আগে মুশফিকের সাথে ৬৪ ও রিয়াদের সাথে ছোট দুটো জুটি গড়েন সাকিব। মোসাদ্দেক আউট হয়ে ফিরলে সাব্বিরকে নিয়ে ম্যাচ শেষ করেন রিয়াদ।

১৭ মে, ওয়েস্ট ইন্ডিজের সাথে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.