পেঁয়াজ বিমানে চড়লেও বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে তাই আরও কিছু পেঁয়াজছাড়া রান্নাপ্রণালী অর্থাৎ রেসিপি দিচ্ছে বাঙালীয়ানার “রান্নাঘর”। পাঠকের চাহিদা ও আগ্রহেই আবারও “পেঁয়াজহীন রান্না” -র রন্ধনপ্রণালী।
আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজস্ব রন্ধনপ্রণালী। তবে সাথে রান্না শেষ হওয়া পদের একটা ছবি এবং আপনার একটা ছবি পাঠাতে ভুলবেন না [email protected] ইমেলে। আপনাদের মতামত আমাদের খুব প্রয়োজন। – বিভাগীয় সম্পাদক
মাছের ভুনা বা মাছ সবজি রান্নার উপকরণ:
- রুই মাছ বা যে কোন বড় মাছ ৬ টুকরো
- তেল পরিমাণ মতো
- কালো জিরে দেড় চা চামচ
- ভাজা জিরে গুঁড়া ১ টেবিল চামচ
- রসুন বাটা ১ টেবিল চামচ
- জিরে বাটা ১ টেবিল চামচ
- ধনে বাটা ১ টেবিল চামচ
- হলুদ বাটা ১ চা চামচ
- মরিচ বাটা ১ চা চামচ
- টমেটো পেস্ট এক কাপ
- লবন পরিমাণ মতো
- পোস্ত বাটা ২ টেবিল চামচ
- ধনে পাতা
- ৪ টে কাঁচা মরিচ
পেঁয়াজহীন আরও রাঁধুন
কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল
চিংড়ি কচুর ঘন্ট
বাঁধাকপির চচ্চড়ি
ডিম বা চিকেন কারি
মাংস
রন্ধনপ্রণালী:
মাছ ভালো করে ধুয়ে একটা পাত্রে একটু মরিচ হলুদ নুন মাখিয়ে ভেজে নিন। অন্য একটা প্যানে তেল দিন। গরম হলে তাতে কালো জিরের ফোঁড়ন দিন। ফোঁড়নের মধ্যে কাঁচা মরিচ দিয়ে একটু ভেজে তাতে রসুন বাটা দিয়ে আবার ভাজুন ! এরপরে একে একে হলুদ, জিরে, ধনে ও মরিচ বাটাগুলো দিয়ে দিন, ভালো করে কষান। টমেটো পেস্টটার সাথে একটু জল দিয়ে আবার কষান। পোস্ত বাটা দিয়ে আবার ভালো করে কষানো হলে দেড় কাপ গরম জল দিন (জলটা আপনারা বুঝে দিবেন। বেশি ঝোল চাইলে বেশি জল দেবেন, কম ঝোল চাইলে কম জল দেবেন) ! জল ফুটে উঠলে মাছগুলো ওই মশলায় ছেড়ে দিন। ভালো করে ফুটে উঠলে চুলো কমিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে চুলো বন্ধ করে ধনে পাতা আর ভাজা জিরে দিয়ে নামিয়ে ফেলুন।
এই রান্নায় আপনারা চাইলে সবজি বা আলু দিতে পারেন, তবে সবজি বা আলু দিতে হলে মশলা কষানোর পরে মাছগুলো ছাড়বার আগে আলু বা সবজি দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে মাছ দেবেন।
হয়ে গেল পেঁয়াজহীন মাছের ভুনা বা মাছ সবজি রান্না। এবার খেয়ে দেখুন।
টিপস:
মাছ, মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটা সেদ্ধ আলু টুকরো করে দিয়ে দিন। স্বাদ ঠিক হয়ে যাবে।
রন্ধনপ্রণালী:

লিপি আহমেদ, জার্মান প্রবাসী
পেঁয়াজহীন আরও রাঁধুন
কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল
চিংড়ি কচুর ঘন্ট
বাঁধাকপির চচ্চড়ি
ডিম বা চিকেন কারি
মাংস