বিশ্বকাপে প্রথম আপসেট: ইংল্যান্ড হারলো ১৪ রানে

Comments

বিশ্বকাপের প্রথম আপসেটের জন্ম দিলো ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ। নটিংহামের ট্রেন্ট ব্রিজে, ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে এই আপসেটের জন্ম দেয় পাকিস্তান।

আসরের ষষ্ঠ ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় স্বাগতিকরা। ব্যাট করতে নেমে ইমাম ও ফাখার ভালো শুরু এনে দেয় পাকিস্তানকে। এরপর হাফিজ, মালিক ও সরফারেজের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রানের পুঁজি পায় পাকিস্তান। ক্রিস ওকস ও মঈন আলী নেন তিনটি করে উইকেট। 

জবাবে, ব্যাট করতে নেমে শুরুতেই জেসন রয়কে হারায় ইংলিশরা। ৫২ রানের জুটি গড়ে শুরুর চাপ সামলান বেয়ারস্ট্রো ও জো রুট। ৩২ রানে বেয়ারস্ট্রো আউট হলে দ্রুত বিদায় নেন অধিনায়ক মরগান ও বেন স্টোকস। দলকে আবারও বিপদ থেকে টেনে তোলেন জো রুট। সঙ্গে ছিলেন জশ বাটলার। দুজনই তুলে নেন সেঞ্চুরী।জো রুট তাদের বিদায়ের পর দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেনি মঈন আলী ক্রিস ওকসরা। ইংল্যান্ড হারে ১৪ রানে। ওয়াহাব ৩টি, শাদাব ও আমির ২টি করে, হাফিজ ও মালিক নেন ১টি করে উইকেট।

ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ হাফিজ। শিরোপা প্রত্যাশী ইংল্যান্ডের হারকে ‘আপসেট’ বলাই যায়। কেননা, পাকিস্তানকে নিয়ে এতটা আশা হয়তো বেশী মানুষ করেইনি।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.