মায়ের কবরের পাশে শায়িত হবেন কিংবদন্তি সন্তান

Comments

চট্টগ্রামে মায়ের পাশে শায়িত হবেন কিংবদন্তি সন্তান আইয়ুব বাচ্চু। বাংলা ব্যান্ডসঙ্গীতের এই কিংবদন্তির মরদেহ ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে এসে পৌঁছেছে। ২০ অক্টোবর, ২০১৮, সকাল ১০টায় তার মরদেহবাহী বিমানটি শাহ আমানত বিমানবন্দরে এসে অবতরণ করে। বিমানবন্দরে আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দীন। আইয়ুব বাচ্চুর মরদেহের সঙ্গে ঢাকা থেকে গেছেন তার স্ত্রী, ছেলেমেয়ে আর স্বজনেরা।

তার গড়ে তোলা ব্যান্ড এলআরবি’র সূত্রে জানা গেছে, তার মরদেহ বিমানবন্দর থেকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে শহরের পূর্ব মাদারবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নানার বাড়িতে বড় হয়েছেন আইয়ুব বাচ্চু। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ আসরের পর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত এই মসজিদের মাঠে রাখা হবে প্রয়াত এই শিল্পীর মরদেহ। এখানে তার প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। সন্ধ্যায় তাকে চৈতন্য গলি কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

এদিকে, শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, মধ্যরাতের পর তার ছেলে আহনাফ তাজওয়ার  কানাডা থেকে আর মেয়ে ফাইরুজ সাফরা অস্ট্রেলিয়া  থেকে দেশে ফিরেছেন। সেখান থেকে তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে বাবার লাশ দেখতে যান। এ সময় তাদের সঙ্গে আরও ছিলেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার।

আরও পড়ুন: থমকে ছিলেন জেমস : গাইলেন এবি’র জন্যই
আরও পড়ুন: এই মানুষটা আমাকে গিটার শিখাইছে

উল্লেখ্য, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮, সকালে না–ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার গানের স্টুডিও মগবাজারে ‘এবি কিচেনে’। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই কার্যালয়ে। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।

বাঙালীয়ানা/এএ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.