যাত্রী-চালক নিরাপত্তায় লাখ টাকার বীমা নিয়ে এলো পাঠাও

Comments

এখন থেকে পাঠাওয়ের চালক ও যাত্রীরা বীমা-সুবিধা পাবেন।

রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে পাঠাও। এই সুবিধা চালু করতে পাঠাও ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে।

পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস জানান, পাঠাওয়ের ট্রিপ চালু থাকা অবস্থায় কেউ দুর্ঘটনায় পড়লে বা কারও মৃত্যু হলে অর্থ পাওয়া যাবে। চালক ও ব্যবহারকারী উভয়ই এ ক্ষতিপূরণ দাবী করতে পারবেন।

এ বীমা-সুবিধা নিতে হলে পাঠাও অ্যাপের রিপোর্ট ইস্যু থেকে দুর্ঘটনার বিষয়টি অবহিত করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিলেই হবে। পুরো বিষয়টি পাঠাও যাচাই করে ক্ষতিপূরণ দেবে। তবে দুর্ঘটনার সর্বোচ্চ এক থেকে তিন মাসের মধ্যে এ দাবী করতে হবে।

 

বাঙালীয়ানা/এআর

মন্তব্য করুন (Comments)

comments

Share.