যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ ভারতীয় মন্ত্রীর

Comments

যৌন কেলেঙ্কারির অভিযোগে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। বুধবার, ১৭ অক্টোবর নিজের পদ থেকে সরে দাড়িয়েছেন এম জে আকবর।  যদিও এর আগে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন।

তবে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন বলেও উল্লেখ করেছেন। তিনি তার বিবৃতিতে বলেন, “যেহেতু আমি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি মনে করি এই পদ থেকে আমার সরে দাঁড়ানো উচিত। একইসঙ্গে আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ ব্যক্তিগতভাবেই মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আমাকে দেশ সেবার করার যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ।”

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে আকবর বলেছিলেন, “কাজের কারণে দেশের বাইরে থাকায় আমি এর আগে এ নিয়ে জবাব দিতে পারিনি। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভুয়া ও ভিত্তিহীন।” সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেছিলেন, “লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে এই ঝড় উঠল কেন? এটা আপনারাই (সাংবাদিক) বুঝে নিন। এই মিথ্যা, ভিত্তিহীন ও বানানো অভিযোগগুলো আমার ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে।”

উল্লেখ্য, বলিউডে #মিটু আন্দোলনে শুরু হওয়া জোয়ার আছড়ে পড়েছে ক্রিকেট আর রাজনীতির মাঠেও। এই ধারাবাহিকতায় আকবরের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন ২০ জন নারী যাদের বেশীরভাগই সাংবাদিক।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.