সংগীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের অবস্থা আশংকাজনক

Comments
বরেণ্য সংগীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। ২৮ সেপ্টেম্বর, শনিবার সকালে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, দ্বিজেন মুখোপাধ্যায় ফুসফুসে সংক্রমণজনিত সমস্যায় ভুগছেন। তাঁর প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

বয়সের কারণে দ্বিজেন মুখোপাধ্যায় এর চিকিৎসার ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাঁর পরবর্তী চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে। তবে তাঁর  শারীরিক অবস্থাকে চিকিৎসকেরা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিজেন মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে বয়সের কারণেই কোনো ঝুঁকি নিতে চান না চিকিৎসকেরা।

প্রসঙ্গত, এর আগেও অগাস্ট মাসে বাধর্ক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার তাঁর সমস্ত রকম পরীক্ষা-নিরীক্ষাও চলছে বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের সূত্রেও জানানো হয়েছে, আপাতত চিকিৎসা চলছে তাঁর। তবে বর্ষীয়ান এই শিল্পীর বয়সের কারণেই বেশি সতকর্তা অবলম্বন করা হচ্ছে।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, দ্বিজেন মুখোপাধ্যায়ের বয়স ৯১ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। গত আগস্টে বার্ধক্যজনিত সমস্যার কারণে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

আধুনিক ও জনপ্রিয় বাংলা গানের এক কিংবদন্তী দ্বিজেন মুখোপাধ্যায়কে ২০১০ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করা হয়। ২০১১ সালে তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা দেওয়া হয়।

বাঙালীয়ানা/টিএইচ/

আরো পড়ুন:

ডিরেক্টরস গিল্ড নির্বাচনের বিজয়ী ঘোষণা

গুলিতে নিহত মিস বাগদাদ

মন্তব্য করুন (Comments)

comments

Share.