সূচিত হলো বাঙালীয়ানার নব অধ্যায় ‘সংবাদ সম্প্রচার’

Comments

সংবাদ ডেস্ক

সত্য ও সুন্দরের উপর সর্বোচ্চ আস্থা রেখে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতায় অবিচল থেকে সংবাদমাধ্যমের উপর যেকোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য কালাকানুন প্রত্যাখ্যান করে মূলধারার গণমাধ্যম বিকল্প হিসেবে নিজেকে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে নিখাদ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর ‘বাঙালীয়ানা টিভি’ আজ (১ জুলাই, ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সংবাদ সম্প্রচার শুরু করেছে।

বাংলা বা বঙ্গের সহস্র বছরের ইতিহাস ও ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতির কথা সকলের মাঝে পৌঁছে দিতে ২০১৮-র ফেব্রুয়ারি থেকে ‘বাঙালীয়ানা’ নানা প্রতিকূলতা পেরিয়ে কাজ করে যাচ্ছে অবিচল। বাঙালীয়ানার অডিও-ভিজুয়াল প্লাটফর্ম (ইউটিউব চ্যানেল) ‘বাঙালীয়ানা টিভি’ ২০২১ থেকে অনিয়মিতভাবে অনুষ্ঠান প্রচার করেছে। 

বাংলার ইতিহাস ও সংস্কৃতি, বাংলার মানুষের স্বাধীনতা-সংগ্রাম ও মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার ঝাণ্ডা তুলে ধরে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রচার করতে প্রস্তুতি সম্পন্ন করেছে ‘বাঙালীয়ানা টিভি’।

‘বাঙালীয়ানা টিভি’ জনগণের গণমাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মনে করে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির অংশগ্রহণে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এবং নীতিনির্ধারণী সিদ্ধান্তের কোনো বিকল্প নেই। মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস। তাই কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, ধর্ম, জাতি-সম্প্রদায় নয় শুধুমাত্র জনগণের অধিকারের রক্ষায় বাঙালীয়ানার সম্পাদকীয় নীতি প্রতিশ্রুতিবদ্ধ।

বাঙালীয়ানা সংবাদ সরাসরি পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/c/Bangalianaatv এবং বাঙালীয়ানা টিভির জন্যে যেকোনো তথ্য/সংবাদ/প্রেস রিলিজ পাঠাতে [email protected] ইমেল ঠিকানাটি ব্যবহার করুন।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট