সৌরজগত পৃথিবীবাসীর কাছে এক বিস্ময় এর নাম। এই সৌরজগত নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তাই তো সৌরজগত নিয়ে মানুষের গবেষণা চলছে যুগের পর যুগ। তবে হঠাৎ করেই সৌরজগতে দেখা মিলল এক অজানা ও রহস্যময় বস্তুর। মহাকাশের অনন্ত পথ পেরিয়ে সৌরজগতে এসে হাজির হয়েছিল সেই আশ্চর্য বস্তু, যার নাম ‘ওউমুয়ামুয়া’। সেই থেকেই তাকে নিয়ে কৌতূহল বিজ্ঞানী মহলে।
বিজ্ঞানীদের ধারনা, ‘ওউমুয়ামুয়া’ আসলে ধূমকেতুর মতোই এক ধরনের বস্তু। তবে ঠিক ধূমকেতুও নয় এটি।
আশ্চর্য মহাজাগতিক বস্তুটি প্রথম বার দেখা গিয়েছিল ২০১৭ সালের ১৯ অক্টোবরে, হাওয়াই দ্বীপপুঞ্জ। জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ওয়েরিক প্রথম টেলিস্কোপের সাহায্যে এটিকে দেখতে পান। সেই সময় এটি পৃথিবী থেকে ৩৩ কোটি কিলোমিটার দূরে ছিল। সূর্যের থেকে ক্রমে দূরে চলে যাচ্ছিল সে।
‘ওউমুয়ামুয়া’ আকারে খুব বড় নয়। কৃষ্ণ লাল রঙের ওই বস্তুটির জন্মস্থল হিসেবে চারটি নক্ষত্রকে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। যার মধ্যে দু’টি লাল বামন অবস্থায় রয়েছে। লাল বামন অবস্থা হল নক্ষত্রের শেষে দিকের দশা। তাই এ সম্পর্কে বিজ্ঞানীদের কৌতুহল কিছুটা বেশি। এতে হয় তো উত্তর মিলবে বামন নক্ষত্র সম্পর্কিত নানা তথ্য। তাই বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন এর সম্পর্কে আরও বিশদে জানতে।
বাঙালীয়ানা/এমএইচ/জেএইচ