১ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহের কাজ শুরু করবে সরকার। ১৮ নভেম্বর, রবিবার, সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, এই বছর ৩৬ টাকা কেজি দরে ৬ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার। এই চাল সংগ্রহ করা হবে ১ ডিসেম্বর থেকে।
গত বছর আমন চালের প্রতি কেজির দাম ধরা হয়েছিলো ৩৯ টাকা। মন্ত্রণালয় বলছে, এই বছর খরচ কম হওয়ায় এ বছর প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ৩৬ টাকা করা হয়েছে।
দেশে এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশী খাদ্য মজুদ আছে জানিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেন, এই দামে কৃষকেরা কোন ক্ষতির সম্মুখীন হবে না। বিভিন্ন দিক বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাঙালীয়ানা/জেএইচ
