সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৫৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আরও ৩৮ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
প্রায় অর্ধশতক পরে হলেও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে নির্যাতিত বীরাঙ্গনাদের মধ্যে মোট ২৩১ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।
বর্তমান সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর ২০১৪ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। ২০১৫ সালের ২৯ জানুয়ারি জাতীয় সংসদে ওই প্রস্তাব পাস হয়। এর ফলে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের জন্যে দেয় সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পাবার অধিকার পেলেন।
