অনুমোদন পাচ্ছে বিএফডিসি উন্নয়ন প্রকল্প

Comments
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর পুরনো রুপের মেরামত, চলচ্চিত্র উন্নয়নে সরকারের উন্নয়নশীল পদক্ষেপ সহ নানাবিধ দাবি জানিয়ে আসছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অবশেষে সেই দাবি পূরণ হতে যাচ্ছে। চলচ্চিত্র উন্নয়নে ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে দ্রুত সময়ে।

২ অক্টোবর, মঙ্গলবার, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। প্রকল্প অনুমোদনের পরেই শুরু হবে জরাজীর্ণ বিএফডিসি আধুনিকায়নের কাজ।

পরিকল্পনা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, “একনেক’র সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য টেবিলে উপস্থাপন করা হবে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিএফডিসি। ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩২২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা।  ২০২১ সালে প্রকল্পটি শেষ হবে বলে আশা করা যাচ্ছে।”

এই প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে পরামর্শক নিয়োগ, ৪৫ হাজার ৮০২ বর্গমিটার মূলভবন ও চারটি সিনেপ্লেক্স নির্মাণ করা সহ আরো নানান উন্নয়নমূলক প্রকল্প। ৪টি সিনেমা প্রদর্শন ও আধুনিক যন্ত্রপাতি কেনাসহ নির্মিত হবে বিশাল ৭৩ হাজার বর্গমিটারের শুটিং ফ্লোর।

বিএফডিসি উন্নয়ন প্রকল্পটির প্রধান কার্যক্রম হচ্ছে চলচ্চিত্র শিল্পকে সম্প্রসারণ, সুদৃঢ় করাসহ বিএফডিসিকে আর্থিক স্বনির্ভরকরণ ও প্রবৃদ্ধি অর্জন। এছাড়াও রয়েছে বিএফডিসি’র মধ্যে বহুমুখী বহুতল ভবন নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন, ভবনের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক এবং কারিগরি সুবিধা সংযোজনপূর্বক বিনোদনের ক্ষেত্র সম্প্রসারণ করা এবং বহুমুখী আয়ের ক্ষেত্র সৃষ্টি যার মাধ্যমে বিএফডিসি তথ্য চলচ্চিত্র শিল্পের ভিত্তি মজবুত করা।

বাঙালীয়ানা/টিএইচ/

আরো পড়ুন:

অতীশ দীপঙ্করকে নিয়ে প্রথম তথ্যচিত্র

মন্তব্য করুন (Comments)

comments

Share.