ছোটপর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ৩২৫ ভোটে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে আহসান হাবিব নাসিম ৪২২ ভোটে পুনঃনির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম- ৩৪৪, ইকবাল বাবু- ২৭৪, তানিয়া আহমেদ- ২৪৩। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রওনক হাসান- ২৮৪ ও আনিসুর রহমান মিলন- ২১৬, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নুর এ আলম নয়ন- ৩২২, সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ বিনা প্রতিদ্বন্দ্বিতায়, দফতর সম্পাদক পদে মেরাজুল ইসলাম- ১৭৭, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায়- ২৪২, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু- ২২৯, আইন ও কল্যাণ সম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি- ২০২, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল- ৩১০ নির্বাচিত হয়েছেন।
এদিকে ৭ জন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাদিয়া আহমেদ- ৩৬৩, সেলিম মাহবুব- ৩৫৫, জাকিয়া বারী মম- ২৭৬, বন্যা মির্জা- ২৬৮, মুনিরা বেগম মেমী- ২৪৩, শামস সুমন- ২৩৮, রাজীব সালেহীন- ২২৯।
অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাস ও মাসুম আজিজ।
এর আগে শুক্রবার, ২১ জুন, ২০১৯, শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬০৮ জন। তারমধ্যে ভোট দিয়েছেন ৫১৪ জন ভোটার। যার মধ্যে ৫৭টি ব্যালট বালিত হয়েছে। সঠিক হয়েছে ৪৫৭টি ব্যালট। এবার নির্বাচনে ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ জন প্রার্থী।
নির্বাচনে জয়ী প্রার্থীরা ২০১৯-২১ মেয়াদে অভিনয় শিল্পী সংঘের নেতৃত্ব দেবেন।
বাঙালীয়ানা/জেএইচ