অ্যামাজন বাংলাদেশে আসছে

Comments

আশা করা যাচ্ছে ২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স কোম্পানি অ্যামাজন, সম্প্রতি যার মার্কেট ভ্যালু ট্রিলিয়ন মার্কিন ডলার।

চলতি বছরের শুরুতেই অ্যামাজনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন। তখন ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারা বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চান  এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।আ লিবাবার মতো বাংলাদেশে কার্যক্রম থাকা কোনো কোম্পানি কিনে বা কোনো অংশীদারিত্বে নয়, অ্যামাজন এফডিআই করে বোর্ড অব ইনভেস্টমেন্টের অনুমোদনে ‘অ্যামাজন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম শুরু করবে।

বাংলাদেশে সফরকালে অ্যামাজন কর্তৃপক্ষ অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), ব্যাংকিং খাত, বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে বৈঠক-আলোচনা করে গেছেন। শনিবার দেশীয় ই-কমার্স খাতের ভবিষ্যত রোডম্যাপ নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকের বক্তব্যে অ্যামাজনের বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তুলে ধরেন এটুআইয়ের ইএম সলিউশনস আর্কিটেক্ট অ্যান্ড ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি।

বাঙালীয়ানা/আরসি/এআর

মন্তব্য করুন (Comments)

comments

Share.