রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের বিচারের এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রয়েছে। বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ আইসিসির তিন বিচারকের প্যানেলের মাধ্যমে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে।
লিখিত আদেশে বলা হয়েছে, ‘রোহিঙ্গাদের বিতাড়নের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের যে অভিযোগ উঠেছে, তার বিচারের এখতিয়ার এই আদালতের রয়েছে। কেননা এই ঘটনায় সংঘটিত অপরাধ সীমান্ত পেরিয়ে সদস্য দেশ বাংলাদেশে বিসতৃত হয়েছে।”
মিয়ানমার আইসিসির সদস্যভুক্ত দেশ না কিন্তু ২৭ জুলাইের মধ্যে এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেয়া হয়েছে। মিয়ানমার এর কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। অং সান সু চির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, বেনসুদার আবেদন সারবত্তাহীন এবং তা খারিজ করে দেওয়া উচিৎ।

বেনসুদা
লাখ লাখ রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করার জন্য দেশটির উপর এই ধরনের চাপ বাড়ার প্রত্যাশা করছিল বাংলাদেশ। গত মে মাসে আইসিসি বাংলাদেশকেও চিঠি দিয়েছিল।
বাঙালীয়ানা/এমএ/জেএইচ