কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। ব্রাজিলের তারুণ্যে ভরা দল ২-০ গোলে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পৌঁছে গেল ২০১৯ কোপা আমেরিকার ফাইনালে ৷
বাংলাদেশ সময় বুধবার, ৩ জুলাই, ২০১৯, ভোরে বেলো কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
খেলার ১৯ মিনিটে গ্যাব্রিয়েল হাসুসের গোলে এগিয়ে যায় সাম্বা বাহিনী ৷ ম্যান সিটি-র ফুটবলার ফিরমিনোর ক্রস কোনও ভুল না করে আর্জেন্টিনা গোল দুর্গে ঢুকিয়ে দেন ৷ তবে গোলটা প্রাথমিক ভাবে তৈরি করে দিয়েছিলেন ব্রাজিল অধিনায়ক ড্যানি অ্যালভেস ৷ ডানদিকের চ্যানেল ফিরমিনোর পায়ে তিনিই তুলে দেন বল ৷
৭০ মিনিটে আরও একটি গোল করে ব্রাজিলের ফিরমিনো ৷ আর্জেন্টাইন ডিফেন্স চিরে লম্বা দৌড়ের পর বল ফিরমিনোকে বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল হাসুস ৷ ফের পরাস্ত হন নীল-সাদার গোলরক্ষক আরমানি ৷
দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা শেষমেশ ব্রাজিল সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। আরেকবার হতাশায় ডুবল আর্জেন্টিনার সমর্থকেরা।
এবারের কোপায় সবচেয়ে ফেবারিট ব্রাজিল। তারা দুর্দান্ত গতিতে ছুটেই ফাইনালে উঠল। আর্জেন্টিনাকে কোপায় নিজ ছন্দে পাওয়া যায়নি।
কোপা আমেরিকার নকআউট পর্বে এ নিয়ে পাঁচবারের লড়াইয়ে প্রতিবার ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। ১৯৯১ সালে সবশেষ কোপায় ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।
বাঙালীয়ানা/এসএল