শুরু হয়ে গেল এশিয়ার অলিম্পিক হিসেবে খ্যাত এশিয়ান গেমস, শনিবার ১৮ই আগস্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৮তম আসর বসেছে এশিয়ান গেমসের। এশিয়ান গেমসের ইভেন্টগুলো আয়োজিত হবে জাকার্তা ছাড়াও পালেমবার্গ পশ্চিম জাভা এবং বান্টেন শহরে। ২রা সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান গেমসের ইভেন্টে মোট ৪৫টি দেশ থেকে ৫৮টি ইভেন্টে অংশ নেবেন প্রায় ১০ হাজার অ্যাথলেট।

ছবিসুত্রঃ NDTVআল
আজ শনিবার জাকার্তার গেলোরা বাং কারনো স্টেডিয়ামে প্রথমেই অংশগ্রহণকারী দেশগুলোর ক্রীড়াবিদরা মার্চ পাস্টে অংশ নিচ্ছেন। এরপর স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা প্রায় ৪ হাজার নৃত্যশিল্পীর পারফরম্যান্স উপভোগ করেন। এছাড়াও সুরের মূর্ছনায় মাতাতে শতাধিক বাদকের পরিবেশনায় ছিল অর্কেস্ট্রা।
প্রতিযোগিতায় ৮৬ জন পুরুষ ক্রীড়াবিদ, ৩১ জন নারী ক্রীড়াবিদ, ২৬ জন পুরুষ কোচ ও ৫ জন নারী কোচসহ মোট ১৪৮ জনের বিশাল বহর পাঠিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নেবে ১৪টি ডিসিপ্লিনে- আর্চারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, গলফ, ফুটবল, বিচ, ব্রিজ, হকি, কাবাডি, শ্যুটিং, সাঁতার, ভারত্তোলন, রেসলিং ও রোইংয়ে। এবারের এশিয়ান গেমসের মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেছেন এসএ গেমসে দেশকে স্বর্ণ উপহার দেয়া ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।
বাঙ্গালীয়ানা /আরসি/জেএইচ
