আগামী ৩১ আগস্ট, শুক্রবার বসতে যাচ্ছে কানসূতা’র দ্বিতীয় আসর। গানশালা আয়োজিত ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের এই গানের আসর বসছে ছায়ানট সংস্কৃতি ভবনে। সকল শ্রেণির শ্রোতাদের অংশগ্রহণে সন্ধ্যা সাতটায় শুরু হবে এই গানের আসর।

এই যাত্রা ঢাকায় শুরু হলেও এখন সেটা কলকাতা’তেও বিস্তৃতি লাভ করেছে। ‘এক নির্ঝরের গান’ এর প্রথম প্রকল্পে বাংলাদেশের ৪৩ জন সংগীত শিল্পী এবং ৯জন সংগীতায়োজক’কে নিয়ে ১০১টি গান নিয়ে যাত্রা শুরু করে। ‘এক নির্ঝরের গান’ এর সহযোগিতায় যুক্ত হয়েছে সারেগামা ইন্ডিয়া, টাইমস মিউজিক ইন্ডিয়া এবং বেঙ্গল ক্রিয়েশন।
কানসূতা কী?
কানসূতা এক ধরনের শ্রোতার আসর। যেখানে শিল্পী, কুশলী ও শ্রোতাদের মুখোমুখি করা হয় এক বিশেষ প্রক্রিয়ায়। এই বিশেষ আসরে শ্রোতাদের গান শোনার অভ্যাস তৈরী করাই কানসূতা’র মূল উদ্দেশ্য। এবং ‘কানসূতা ০০১’ নামে একটি এলবামও করেছেন তারা। প্রথম এলবামের গান গুলো শুনে এক অতল ঘোরে আচ্ছন্ন ছিলাম বেশ কিছুদিন। সেই এলবামের কন্ঠশিল্পী ছিলেন আরমীন মূসা, অর্ক সুমন, ফারহীন খান জয়িতা। আমার বিশ্বাস, আমার পরিচিত বেশিরভাগ বন্ধুজন এই এলবাম সম্পর্কে খোঁজ রেখেছেন। কিবা গানশালা’র ইউটিউব চ্যানেলেও তাদের গান গুলো শুনেছেন। আর যারা মোটেও জানেন না, কিবা জানার সুযোগ টুকু এখনো আপনার দ্বারে পৌঁছায়নি, তাহলে আপনার জন্য আরেকটি সুযোগ নিয়ে এসেছে ‘এক নির্ঝরের গান’ এবং গানশালা।

গানশালা এমন একটি প্লাটফর্ম, যেখানে সুপ্ত প্রতিভার শুদ্ধ চর্চার জোগান দেয়া হয়। তরুন প্রজন্মের যারা সংগীত নিয়ে স্বপ্ন দেখেন, তাদের জন্য গানশালা একটি অপার সম্ভাবনার দুয়ার হতে পারে। চাইলে আপনিও কানসূতা’র আসরে গান গাইতে পারেন, পারেন সুপ্ত প্রতিভার স্ফুরণ ঘটাতে।
গানশালা’র দ্বিতীয় আয়োজন, ‘কানসূতা ০০২’। কানসূতা’র দ্বিতীব পর্বে এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে কন্ঠশিল্পী হিসেবে থাকছেন শিল্পী ফাহমিদা নবী, সুকন্যা তিথী এবং সৈয়দ কামরুজ্জামান সুজন।
দেশের উঠতি মেধাবী তরুন সংগীত শিল্পীদের সমসাময়িক গান নিয়ে নতুন স্বপ্নের দুয়ারে নিয়ে আসা গানশালা এবং ‘এক নির্ঝরের গান’ প্রকল্পের বহুমূখী কাজের অংশ। পাশাপাশি নবীন এবং প্রবীন শিল্পীদের মধ্যে একতা সৃষ্টি সহ সংগীত আয়োজক এবং অন্যদের নিয়ে গান শোনার জন্য একটা সুস্থ পরিবেশ তৈরী করছে গানশালা। নতুন শিল্পীদের গান মুক্তির জন্য কাজ করতে নিজেদের একটি পাটফর্ম হিসেবে তৈরী করছে গানশালা। বাংলা গান শোনাকে একটি বিশেষ প্রক্রিয়ায় প্রতিষ্ঠা করা সহ শিল্পী এবং শ্রোতাকে সরাসরি যুক্ত করার প্রয়াসে কাজ করছে গানশালা। এছাড়াও সমসাময়িক শিল্পীদের স্বপ্ন , আবেগ,আশ আকাংখা’কে ত্বরান্বিত করতেও কাজ করে চলেছে ‘এক নির্ঝরের গান।’

গানশালা’র প্রথম আয়োজন ‘কানসূতা ০০১’ এ প্রকাশিত হয়েছিলো অর্ক সুমনের সংগীতায়োজনে আরমিন মুসা, অর্ক ও জয়ীতা মহলানবীশের গান। চার পর্বের ‘কানসূতা’ প্রকল্পে প্রকাশিত হবে আরও ছয় শিল্পীর গান। গান প্রকাশের আগে শ্রোতা সংযোগে শ্রোতাদের সরাসরি প্রতিক্রিয়া জানতে অনুষ্ঠিত হবে গানের আসর।
গানশালা’র ‘এক নির্ঝরের গান’ এমনই উদ্যোগ, যেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে শিল্পীর সাথে জড়িত যারা আছেন, তাদের সবার ‘আমি থেকে আমরা’ হওয়ার প্রয়াস গড়ে ওঠে। যেখানে সামনে বসে থেকে শিল্পীরা নিজেদের গাওয়া গান শুনবেন। গানগুলো নিয়ে আলোচনা করবে সবাই। ভালো না লাগলে যে যার মত উঠে চলে যাবেন। গানশালার এই উদ্যোগ একদিন ছোট্ট ভাবনা থেকে প্রক্রিয়ায় পরিণত হবে। এক ধরণের শ্রোতার আসরের এ প্রক্রিয়া একদিন অভ্যাসে মিশে যাবে।
গানশালা’র ছাউনীতে ‘এক নির্ঝরের গান’ সংগীতশিল্পী ও অন্যান্য সৃজনশীল দের যুক্ত করার লক্ষ্যে নানানভাবে ‘আমি থেকে আমরা’ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত এবং ‘আপনি আসলে আসর জমবে’।
বাঙালীয়ানা/টিএইচ/
আরো পড়ুন-
https://bangalianaa.com/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0/
