কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন

Comments

সরকারি চাকরির কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীপরিষদ।

 

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রীপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এই প্রস্তাব অনুমোদনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগ হবে। এখানে কোনো কোটা থাকবে না। দুই বা তিনদিনের মধ্যে এই প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন হলে ওইদিন থেকেই কার্যকর হবে। তবে সরকার যদি ভবিষ্যতে মনে করে কোনো অনগ্রসর গোষ্ঠীর কোটার দরকার আছে, তবে তার পথও খোলা থাকবে। তখন সরকার আবারও কমিটির মাধ্যমে ব্যবস্থা নেবে। তবে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারী চাকরীর ক্ষেত্রে সব ধরনের কোটা বহাল থাকবে। অর্থাৎ, এই সব চাকরিতে তারা কোটা পাবেন।

উল্লেখ্য, এতোদিন সরকা্রী চাকরীর নিয়োগের ক্ষেত্রে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিলো। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের দাবীতে গত এপ্রিলে জোরালো আন্দোলন গড়ে তোলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পর তা সারাদেশে ছড়িয়ে পড়ে।

 

বাঙালীয়ানা/এসএস/এআর

মন্তব্য করুন (Comments)

comments

Share.