জনগণের চাপে টাইগার জার্সির ডিজাইন পাল্টাচ্ছে

Comments
বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন হয়েছে সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯। কিন্তু সেই জার্সির ছবি দর্শকের সামনে হাজির হতেই তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। বাধ্য হয়ে জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি।

বিসিবি সভাপতি জানান, সাধারণ দর্শকের আবেগের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অতীতে বাংলাদেশ ক্রিকেট দলের সবগুলো জার্সিতে লাল রঙের অবস্থান থাকলেও এবারে লালের অনুপস্থিতি লক্ষণীয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বাংলাদেশ ক্রিকেট দলের এই  জার্সিকে পাকিস্তানের জার্সির অনুকরণে তৈরী বলে উষ্মা প্রকাশ করছেন। তারা বলছেন লাল সবুজ দলের জার্সিতে মুক্তিযুদ্ধের শহীদের রক্তের প্রতীক লাল কেন উপেক্ষিত?

এর আগে, ২৯ এপ্রিল, ২০১৯, দুপুরে আনুষ্ঠানিক উন্মোচন হয় বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ার্ল্ড  কাপ জার্সি। ওয়ার্ল্ড কাপ দলের অফিসিয়াল ফটো সেশনের আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর বাংলাদেশ দলের সবুজ রঙের জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.