প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাপনের গল্প নিয়ে গণ অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।
Satao (সাঁতাও) by Khandaker Sumon

সাঁতাও চলচ্চিত্রের শিল্পী ও কলা-কুশলীবৃন্দ

‘সাঁতাও’ এর পরিচালক খন্দকার সুমন বাঙালীয়ানা’কে জানান, ‘‘কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর জীবন যাপন, সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘সাঁতাও’’ এর গল্প। প্রথাগত নির্মাণের বাহিরে এসে অর্থ সংগ্রহের জন্য গণ অর্থায়নের পরিকল্পণা করেছি আমরা। আমরা চাই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনাকাঙ্খিত প্রভাব ছাড়াই আমাদের বলতে চাওয়া গল্পটিকে চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের সামনে হাজির করতে।’’

 

ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ফজলুল হক এবং আইনুন পুতুল। দু’জনই এর আগে খন্দকার সুমনের সাথে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’এ কাজ করেছেন।

স্বাধীন চলচ্চিত্র নির্মাণের এই উদ্যোগে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন খন্দকার সুমন। চলচ্চিত্র ভাবনা এবং গণ অর্থায়নের বিস্তারিত পরিকল্পণা চলচ্চিত্রটির নিজস্ব ওয়েব সাইট saatao.khandakersumon.com এবং ফেসবুক পেজ facebook.com/saatao এ পাওয়া যাবে।

খন্দকার সুমন এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অঙ্গজ’ ও ‘পৌনঃপুনিক’ নির্মাণ করে দেশে ও দেশের বাইরে প্রশংসিত হয়েছেন ।

মন্তব্য করুন (Comments)

comments

Share.