সোমবার (২২ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট শাসরুদ্ধকর অভিযান চালিয়ে বাগেরহাটের মোংলায় পৌরসভার ড্রেন থেকে একটি গরু উদ্ধার করেছে । প্রায় আড়াই কিলোমিটার যাবার পর ড্রেন থেকে গাভীটিকে উদ্ধার করা হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, ‘মোংলাপোর্ট পৌর শহরের মিয়াপাড়া এলাকার চানমিয়া নামে এক লোকের একটি গাভী সকালে খাবারের সন্ধানে কবরস্থান এলাকায় যায়। সেখানে খাবার খেতে খেতে পৌরসভার পয়নিস্কাসন ড্রেনের ভিতর প্রবেশ করে। ড্রেনটি সরু হওয়ায় ভিতরে ঘুরতে না পেরে গাভীটি সামনের দিকে অগ্রসর হতে থাকে।’
স্লাব দিয়ে ঢাকা ড্রেনের মধ্যে কোথায় গরুটি আছে তা না বুঝতে পেরে গরুর মালিক চানমিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা মিলে শুরু হয় গরু খোঁজা।
ফায়ার সার্ভিসের এ গরু উদ্ধার দেখ ভীর জমায় উৎসুক জনতা।
ড্রেনের মধ্যে নেমে ও বিভিন্ন ভাবে গরুটির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। পরে এক পর্যায়ে ড্রেনের মুখ থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে গরুটির অবস্থান নিশ্চিত হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
শেখ হাই নামে একজনের ভবনের সামনের রাস্তা সংলগ্ন ড্রেন ভেঙ্গে সাড়ে ৪টার দিকে গরুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
গরুর মালিক চানমিয়া জানান, ‘সকালে গরুটি খাবারের সন্ধানে বের হয়ে যায়। সেখানে ড্রেনের ভিতর প্রবেশ করে নিখোঁজ হেয় আমার গাভীটি। অনেক খোঁজাখুঁজি করে গাভীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের লোকেরা অনেক চেষ্টা করে আমার গরুটিকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেয়।’
বাঙালীয়ানা/এমএইচ