গোপালগঞ্জে রাস্তার পাশে অপেক্ষারত অবস্থায় ট্রাকচাপায় এক শিক্ষক নিহত হয়েছেন, একই ঘটনার নিহতের স্ত্রী আহত হয়েছেন।
শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮, কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে সন্ধ্যা সাড়ে ছ’টায় এই দুর্ঘটনা ঘটে।
জেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার আমিনুর রহমান জানান, টুঙ্গিপাড়া উপজেলার ননী-গোপালপুর গ্রামের বাসিন্দা নিহত সিরাজুল ইসলাম ঢাকার তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন।
পুলিশ পরিদর্শক আমিনুর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, “সিরাজুল ও তার স্ত্রী গোপালপুর এলাকায় দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে গোপালপুর বাসস্ট্যান্ডে রাস্তা অতিক্রম করার জন্য স্ত্রী-সহ দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম মারা যান।”
এই ঘটনায় তাঁর আহত স্ত্রী-কে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানা যায়।
বাঙালীয়ানা/এএ/জেএইচ