জিততেই হবে এমন ম্যাচে বাংলাদেশের টার্গেট ৩২২। টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২১ রান জমা করে উইন্ডিজ।
৩২২ এর টার্গেট নিয়ে ব্যাট হাতে নেমেছেন তামিম ইকবাল আর সৌম্য সরকার। চলতি বিশ্বকাপে সৌম্য’র ব্যাটিং আশা জাগালেও কোনো ইনিংস বড় করতে পারেননি তিনি। আরেক ওপেনার তামিম ইকবালের বিশ্বকাপ এখন পর্যন্ত আশাও জাগাতে পারেনি। সেট হয়ে উইকেট খুইয়ে এসেছেন আগের তিন ম্যাচেই।
তবে আজকের ম্যাচে তামিমের ব্যাট হাসলে বাংলাদেশের জয় হয়তো ঠেকানো যাবেনা। তবে আরেক প্রান্তে সৌম্যকেও জবাব দিতে হবে কেনো তার উপর ভরসা করতেই হবে। ওয়ান ডাউনে সাকিব হতে পারেন তামিম অথবা সৌম্যের যোগ্য সঙ্গী। ইনিংসটাকে টেনে নিতে সাকিব যে এখন বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বড় ভরসা।
বড় রান চেজ করতে নেমে খেই হারালে চলবে না মুশফিক-রিয়াদদের। তাদের নির্ভার রাখতেই উইন্ডিজ ম্যাচে নাঠে নামানো হয়েছে লিটনকে। লোয়ার অর্ডারে আছেন মোসাদ্দেক, মিরাজ আর সাইফুদ্দীন। আর প্রয়োজনে যে ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন মাশরাফি তা তো সবাই জানেই।
বল হাতে ম্যাচে শুরু থেকেই রান চেক দিয়েছেন মাশরাফি-সাইফুদ্দীনরা। মিরাজ-সাকিবরাও করেছেন কিপ্টে বোলিং। দানব গেইল এই দিন ফিরেছেন কোনো রান না করেই। শাই হোপ আর এলভিন লুইস ব্যাট করেন ঠান্ডা মেজাজেই। সেঞ্চুরী তোলার ঠিক আগে হোপকে ফিরিয়েছেন মুস্তাফিজ। লুইস করেছেন ৭০ রান। পুরান ২৫ রানে আউট হলে হেটমায়ার এসেই রানের চাকা সচল করেন। হেটমায়ারের টি-টোয়েন্টি মেজাজের পঞ্চাশ আর হোল্ডারের ৩০ ঊর্ধ্ব রানে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ৩২১ এ।
সাইফুদ্দীন ও মুস্তাফিজ ৩টি, সাকিব নেন ২ উইকেট।