চ্যাপ্টার ফোর: বৃষ্টির বাধায় নতুন শঙ্কা

Comments

‘আমরা চাঁদে লোক পাঠাতে পারি, কেন রিজার্ভ ডে রাখতে পারি না, যখন টুর্নামেন্টটা এত লম্বা।’

আইসিসিকে উদ্দেশ্য করে কিছুটা কটাক্ষ করার ভঙ্গিতেই কথাটা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ স্টিভ রোডস। মাস্ট উইন ম্যাচে খেলা না গড়ানোর পর সাংবাদিকদের সাথে আলাপ কালে এই কথা বলেন স্টিভ।

হয়তো কথাটা যথার্থ বলেছেন কোচ। বিশ্বকাপ ক্রিকেটের এবারের ফরমেটে রিজার্ভ ডে রাখাটা যে খুবই দরকার ছিলো তা তার বক্তব্যে খুবই স্পষ্ট। এত লম্বা সময় ধরে খেলা গুলো হবে আর যেহেতু সব দলই সব দলের সাথে খেলবে সেখানে একটা ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলে সমীকরণে তো হিসেব বদলে যাবেই।

এমনটাই হয়েছে বিশ্বকাপের বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে। বৃষ্টির কারণে ম্যাচে বল গড়ানো দূরের কথা টস পর্যন্ত হয়নি। তাতেই কপাল পুড়েছে বাংলাদেশ দলের। জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরে বেশ সমীকরণ বেকায়দায় পড়েছে বাংলাদেশ। যেখানে আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৫ এ যাওয়ার কথা সেখানে ১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ৭ এ। নিচে শুধু পাকিস্তান, সাউথ আফ্রিকা আর আফগানিস্তান। আবার ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা সেখানে ১ পয়েন্ট পাওয়াও অনেক কিছুর ইঙ্গিত দেয়। কিন্তু ম্যাচটা যে জিততে মুখিয়েই ছিলো টাইগাররা।

পরে ম্যাচ গুলোতে আফগানিস্তান বাদে সবই যে পেস শক্তিতে ভরপুর শক্তিশালী দল। সেখান থেকে যে ৪ টা ম্যাচ জিততে হবে তা কঠিন হলেও এখন বলতেই হবে। তবে সাম্প্রতিক সময় বিবেচনা করলে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে যে হারাতে পারে বাংলাদেশ তা একটু জোর দিয়ে বলা যায়।

তবে ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে হোক আর অস্ট্রেলিয়ার বিপক্ষেই হোক সেমিফাইনাল খেলতে হলে সেরাটা দিয়েই জিতে আসতে হবে।

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন একটা কথা যথার্থই বলেছেন। সুমন বলেছেন, ‘আপনি যখন সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেন, শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে, অস্ট্রেলিয়ার সঙ্গে পারব না—এ ধারণা থেকেই বের হতে হবে। সেমিফাইনাল খেলতে হলে আপনাকে যেকোনো দলকেই হারানোর লক্ষ্য থাকতে হবে। আজ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, কী আর করা! সামনে যে ম্যাচই খেলতে নামবে, জেতার লক্ষ্য নিয়েই নামবে দল।’

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.