সূচনা
মরুকবি
বিলেত জুড়ে বসছে এবার বিশ্বকাপের মেলা
ব্যাট চালিয়ে বল ঘুরিয়ে হবে ক্রিকেট খেলা,
চ্যাম্পিয়নের যশের তরে দশের এ আসর
বিশ্বটাকে কাঁপিয়ে দিতে আসছে ক্রিকেট জ্বর,
পুরষ্কারের চার মিলিয়ন চাট্টিখানি নয়
বুক চিতিয়ে লড়বে সবাই করবে নাকো ভয়।
খেলার মাঠের খেল তামাশা যুদ্ধে নেবে রূপ
শেষ বলেতে জিতিয়ে দেবে মোক্ষম এক স্কুপ,
ছক্কা খেয়ে বল হারাবে মাঠের ওপারে
আউট হয়েও পার পাবে কেউ রিভিউ নেবার পর্
গতবাঁধা সব ড্রাইভ কাট আর সুইপ শটের সাথে
ম্যাচের লাগাম কেউবা নেবে তুলে নিজের হাতে।
ইংরেজরা ভাবছে এবার, আসর মোদের ঘরে
হেলায় খেলায় রাখব এবার কাপ-শিরোপা ধরে,
পাঁচ শিরোপা ছয় করিতে মরিয়া Aussi-র দল
র্যাঙ্কিংটাই ভারতকে বেশ, দিচ্ছে বুকে বল,
লংকা, পাকি, ইন্ডিজ আর ব্ল্যাক ক্যাপরাও আছে
Chocker-দেরই মতই পাঠান সমান তালে নাচে।
সবার হিসেব উল্টে দিতে, করতে জায়ান্ট Kill
মাঠের খেলায় বাংলাদেশকে করবে সবাই Feel,
দুরন্ত এক বাঘের মত খেলব মোরা মাঠে
ফেভারিটদের কপাল যেন সহসা যায় ফেটে,
আমরা তো আর নেই পিছিয়ে, সমান সমান লড়ে
বিশ্বকাপটা এবার নেব বাংলাদেশের করে।
সতের কোটির হৃদয় জুড়েই এমনি তরো আশা
খেলার মাঠে বাংলাদেশের ব্যাট ও বলের ভাষা,
তামিম, সাকিব, রিয়াদ, মুশি, মাশরাফিরা মিলে
দেখিয়ে মেধা, খাটিয়ে মাথা বাস্তবরূপ দিলে,
সকল বাধা পায়ে দলে, চিনিয়ে মোদের জাত
বিশ্বকাপটা জিতেই এবার করবো বাজিমাত!
লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট