ছড়া – ২ । বিশ্বকাপ ধারাবাহিক

Comments

ওয়ার্মআপ

মরুকবি
খেয়ে পাঠান ল্যাং
ভাঙ্গলো পাকি-র ঠ্যাং,
প্রথম খেলায় হেরে
পরে যে কি করে?
শ্রীলংকা কি পারে
হারাতে আফ্রিকারে,
বুঝল Aussie-র ঠ্যালা
ইঙ্গ হারে খেলা।
কোহলী কিউই-র লড়াই
চোখ কপালে তাই..!!
ভারত গেল ডুবে
গর্ব গেল উবে।
Aussie-র কোপে এবার
লংকা হারে আবার,
পাঠানকে ধরি ঠাসি
ইংরেজ দেয় হাসি।
ইন্ডিজ দেয় জানান
লুটিয়া কিউই-র মান,
ধোনির চওড়া ব্যাটে
বাংলা ব্যাক ফুটে।
মোদের করেনি Click
এটাই গোপন Trick,
আসল খেলার মাঠে
বাঘরা জিতবে ডাঁটে।

লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট

মন্তব্য করুন (Comments)

comments

Share.