ছড়া – ৩ । বিশ্বকাপ ধারাবাহিক

Comments

শুভারম্ভ

মরুকবি
চারটি খেলায় আটটি দলে খেলল এ কোন খেলা
নিরানন্দেই কাটল আমার বিকেল সন্ধ্যা বেলা,
একতরফা এসব খেলায় ছিল প্রাণের অভাব
দর্শকদের মন জুড়ে তাই হতাশ হতাশ ভাব।
ইংলিশ দল দক্ষ হাতে করল তিনশ রান
প্রোটিয়াদের সকল চেষ্টা তাতেই ছত্রখান,
কষ্ট করে দেখতে হ’ল একঘেয়ে সে ম্যাচ
দর্শনীয় ছিলই শুধু বেন স্টোকসের ক্যাচ।
পাকি-র দলে খেলার নামে করল আসা যাওয়া
একশ ওভার খেলা দেখি পঁয়ত্রিশেই হাওয়া!
রানাতুঙ্গা জয়সুরিয়া দাওয়ায় বসে কাঁদে
হাতুরা সিংহে শ্রীলংকাকে নিল এ কোন খাদে,
আফগানদের হারিয়ে Aussie পেল সহজ জয়
রাখল তাদের শক্তিমত্তার খানিক পরিচয়।
আজকে হবে জবর খেলা বাংলা – প্রোটিয়া
লাল ও সবুজ আছেই শুধু হৃদয় জুড়িয়া,
খেলার মাঠে গর্জে উঠুক লাল সবুজের দল
ছিটিয়ে দিলাম সতের কোটির আশীর্বাদের জল।

লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট

মন্তব্য করুন (Comments)

comments

Share.