সশব্দ যাত্রা
মরুকবি
বিশ্ব কাঁপে ভয়ে
হেলা ফেলার নয় – এ
দেখিয়ে খেলায় দাপট
চলল বাংলা শকট।
প্রোটিয়া বোঝেনি
বাংলদেশ যে কী
বাঘের থাবা খেয়ে
রইল শুধুই চেয়ে।
তিনশ এবং তিরিশ
বলেও ছিল বিষ,
প্রোটিয়া গেল ভেসে
মাশরাফিরা হাসে
উচ্চ করি শির
বাংলাদেশের বীর,
ম্যাচের সেরা হয়
সাকিব মহাশয়।
নিন্দুকদের মুখে
মিথ্যে কলম সুখে
ছড়িয়ে কিছু ছাই
এগিয়ে চল ভাই।
সতের কোটির বরে
শিরোপা জয়ের তরে
লাল সবুজের দল
চলরে চলরে চল্।
লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট