ঈদ উপহার
মরুকবি
ম্যাককুলাম আর গাঙ্গুলিরা ছিঁড়ছে মাথার চুল
গিলবে এবার কেমন করে Prediction-এর ভুল
তকমাধারী এক ফেভারিট হইল ধরাশায়ী
ধান্দা খুঁজছে কেমন করে করবে কাউকে দায়ী।
শঙ্কা ঘামে ইংলিশ দল ভিজিয়ে শতেক টিস্যু
ভাবছে পাকি-র মতই না কেউ দেয় করিয়ে হিসু,
বাঘের থাবায় গুঁড়িয়ে যাওয়া সেই প্রোটিয়ার দলে
আজও হেরে গুনছে প্রমাদ ভাসছে নয়ন জলে।
আকাশ জুড়ে বসেছে দেখ লক্ষ তারার মেলা
মিটমিটিয়ে দেখছে ওরাও বাংলাদেশের খেলা,
একটি দুটি উল্কা হয়ে ধরার পানে ধায়
আকাশে নয়, বাংলাদেশের তারকা হতে চায়।
সোনালী ডানার চিলগুলো কাল উড়বে অনেক উঁচু
সগৌরবে বাংলাদেশের ক্রিকেট মানের কিছু
জানিয়ে দিতে বিশ্বটাকে, এবার নিশ্চয়
আগে পরে বাংলাদেশই শিরোপা করবে জয়।
লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট