ছড়া – ৭ । বিশ্বকাপ ধারাবাহিক

Comments

বিজয় সনেট

মরুকবি
মন আজ নাচছে যে তাক ধিনা ধিন
ক্রিকেট শৈলীতে এল সুখে ভরা দিন।
প্রথম পর্বের শেষে দুরুদুরু বক্ষে
ভাবে সব আজ বুঝি নেই আর রক্ষে।
তিন শত একুশের কঠিন ঐ ফাঁদে
সতের কোটিরই প্রাণ শঙ্কায় কাঁদে।
নিরাশার কালো জলে দেশ গেল ডুবে
বিজয়ের আশা প্রায় গিয়েছিল উবে।
সাকিব লিটন ব্যাটে বাজালেন বাঁশী
সকলেই হাসলেন মোনালিসা হাসি।
আজ মোরা এ কথাই করেছি প্রমাণ
ব্যাট বল হাতে নিয়ে বাজী রেখে প্রাণ।
ডরি না কভু মোরা শেষতক লড়তে
বিজয়ের পতাকা উঁচু করে ধরতে।

লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট

মন্তব্য করুন (Comments)

comments

Share.