ছড়া – ৮ । বিশ্বকাপ ধারাবাহিক

Comments

নির্ভয়ে দুর্বার

মরুকবি
আজকে Aussi-র সাথে
কি যায় আসে তাতে,
আমরা খেলব ক্রিকেট
ঝলসাবে ফের ব্যাট!

যাহাই করুক Finch
ছাড় না দেবে inch,
Mash কি যায় কম
প্রতিপক্ষের যম।

ব্যাটিং কিংবা বোলিং
লাল সবুজই King
এই সত্যের চাপে
ক্যাঙ্গারুরা কাঁপে।

ইন্ডিজ আর চোকার
ছিল স্বর্গে বোকার
না ধরিয়া গোনায়
মরে বাঘের থাবায়।

পাঠান ইন্ডি পাকি
রইলো শুধু বাকি
একটা একটা করে
হারিয়ে দেবার পরে।

দামাল ছেলের দলে
দুলকি চালে চলে,
জিতলে বিশ্বকাপ
ডাকবে সবাই বাপ।

লেখক পরিচিত: মরুকবি, মরু-প্রবাসী ছদ্মনামী
ছবি: ইন্টারনেট

মন্তব্য করুন (Comments)

comments

Share.