নিউজিল্যান্ডের আবহাওয়াটাই এমন। আর ওয়েলিংটনে আবহাওয়া কখন বৈরী রূপ ধারণ করবে তা বলা আরও মুশকিল। আপাতত আবহাওয়াবিদেরা বলছেন বৃষ্টির খেলা চলতে পারে আগামীকালও।
আবহাওয়ার রিপোর্টটা দেওয়ার কারণ ওয়েলিংটনে যে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি। কিন্তু বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি এক বলও। এমনকি দুই দলের দুই কাপ্তানও টসে অংশগ্রহণের জন্যও নামতে পারেননি। জানা যায়, ভোর থেকেই সেখানে হানা দেয় ভারী বৃষ্টি। স্থানীয় সময় এগারোটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি না থামায় স্থানীয় সময় বেলা তিনটায় প্রয়হম দিনের খেলা পরিত্যক্ত করা হয়।
প্রথম টেস্টের মত এই টেস্টেও প্রায় অনিশ্চিত ছিলেন মুশফিক। ইনজুরি থাকায় সঙ্কা ছিলো তামিমকে নিয়েও। তবে টস না গড়ানোয় আরও একদিন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পাচ্ছে বাংলাদেশ। এদিকে বিশ্রাম শেষে এই টেস্টে ফেরার কথা ছিলো পেসার মুস্তাফিজের।
উল্লেখ্য, প্রথম টেস্টে তামিম, সৌম্য আর মাহমুদুল্লাহ এর অসাধারণ ব্যাটিংকে ছাপিয়ে নিউজিল্যান্ড ম্যাচ জিতেছিলো ইনিংস ও ৫১ রানে।
বাঙালীয়ানা/জেএইচ

