টেসলার চেয়ারম্যান পদ হারালেন ইলন মাস্ক

Comments

মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘টেসলা’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে হচ্ছে ইলন মাস্ককে। তাকে ২০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে সংস্থার শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের টুইটারে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে। টেসলার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার তদারকি সংস্থা সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এছাড়াও টেসলাকেও অতিরিক্ত ২০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে এসইসি।

৭ আগস্ট এক টুইটে ইলন মাস্ক জানান, টেসলাকে প্রাইভেট কোম্পানি করার জন্য তার কাছে যথেষ্ট পরিমাণ ফান্ড রয়েছে। এর ফলে কোম্পানিটির প্রতিটি পাবলিক শেয়ার ৪২০ ডলারে কিনে নেয়া যাবে। এ টুইটের পরে বেড়ে যায় কোম্পানীর শেয়ারের দাম। কিন্তু যথাযথ ফান্ডিং এর ব্যবস্থা না থাকায় শেয়ারের দাম কমে যায় ৪ শতাংশ। যার ফলে আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি পড়েছে বিনিয়োগকারীরা।

এসইসি জানিয়েছে, এই টুইটের কোনো ভিত্তি ছিলো না। কোম্পানি প্রাইভেটাইজ করা বা ফান্ডদাতাদের বিষয়ে টেসলার সঙ্গে মাস্ক কোনো আলোচনাই করেননি। এ বিষয়ে মাস্কের বক্তব্য হলো, পরে তিনি তার মত বদল করায় আর পরিকল্পনাটি নিয়ে কারও সঙ্গে আলোচনা করেননি।

এসইসির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী তিন বছরের জন্য তিনি টেসলার চেয়ারম্যান পদে বসার জন্য নির্বাচন করতে পারবেন না মাস্ক। আগামী ৪৫ দিনের মধ্যেই তাকে চেয়ারম্যানের পদ ছাড়তে হবে। তবে তিনি টেসলার সিইও হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন। তার জায়গায় অন্য দুই ব্যক্তিকে পরিচালকের দায়িত্ব দেওয়া হবে।

ইলন মাস্ক মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসএক্স এর সিইও। তাছাড়া পেপ্যাল এর সহ-প্রতিষ্ঠাতা। ব্যবসায় বিনিয়োগ ও নানা উদ্ভাবনী গুণে তিনি সমগ্র পৃথিবীতে পরিচিতি পেয়েছেন।

বাঙালীয়ানা/আরসি/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.