আজ ১৯ আগস্ট, ২০১৮, কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। এর মধ্যে আরোও ভোগান্তি বাড়িয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়।
কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে জানা যায়, প্রত্যেক ট্রেনেই মোটামুটি এক থেকে তিন ঘন্টার বিলম্ব রয়েছে। সকাল ৬ টায় ছাড়ার কথা থাকলেও ৭ টা ৩০ মিনিটে ঢাকা ছেড়েছে ধূমকেতু এক্সপ্রেস। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৬ টা ২০ মিনিটের পরিবর্তে ছেড়ে যায় ৮ টা ৫০ মিনিটে। তাছাড়া নীল সাগর, একতা, রংপুর এক্সপ্রেস ও দেরীতে ছেড়ে গিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঈদ স্পেশাল লালমনি এক্সপ্রেস সকাল নয়টায় ছাড়ার কথা থাকলেও এখনো ছাড়েনি। আজ সকাল থেকে ৩০টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে।
