“তামিম নিজে ভালো বোধ করলেই খেলবেন”

Comments

সাউথ আফ্রিকার বিপক্ষে লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ম্যাচে খেলবেন তামিম, এমনটাই প্রত্যাশা সবার। তবে, তা নির্ভর করছে তামিমের উপর।

প্রথম দিনের অনুশীলনে চোট পাওয়ায় শঙ্কা তৈরী হয়েছিলো তামিমের খেলা না খেলা নিয়ে। চোট পেলেও এক্স-রে তে চিড় ধরা পড়েনি বলে জানিয়েছিলো টিম ম্যানেজমেন্ট। তবে, তামিম গতকালের প্র্যাকটিস সেশনে ব্যাট করেছেন অত্যন্ত সাবলীল ভাবেই। তবুও সতর্ক থাকছে টিম ম্যানেজমেন্ট।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন তামিমের চোট পাওয়া নিয়ে। মাশরাফি জানান, তামিম নিজে ভালো বোধ করলেই খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই খেলা কিংবা না খেলার সিদ্ধান্তটিও নেবেন তিনি নিজেই।

৩১ মে, শুক্রবার নেটে ব্যাটিং প্র্যাকটিস করার সময় চোট পান তামিম। তারপর ফিজিও থিয়ান চন্দ্রমোহনের সাথে দ্রুত মাঠ ত্যাগ করেন তামিম।

ইংল্যান্ডে দলের সাথে অবস্থান করা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম তামিমের এই চোট পাওয়া নিয়ে গণমাধ্যমকে বলেছিলেন, ‘প্রাথমিকভাবে তামিমের হাতে এক্স-রে করা হয়েছে। তাতে কোনো ফাটল ধরা পড়েনি। শনিবার আরও কিছু পরীক্ষা করতে দেওয়া হবে। এরপরই জানা যাবে রোবরার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিম খেলতে পারবেন কি-না।’

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.